বুকের ভেতর হাপর যেন হাঁপিয়ে উঠেছে
যন্ত্রনা গুলোর কান্না বদ রক্তের মত শুকিয়ে গেছেন
জীবনের অংক গুলো মেলে না সবসময়
আর সে অংক না মেলার কারণ গুলো বড্ড কারণ হীন
নির্বাক,
বয়স সিঁড়ি ভেঙে যায় হাঁটুর ব্যাথা আর চুলের রঙে
অভিজ্ঞ হয় জন্ম।
যেখান থেকে শুরু সেখানে আর ফেরা হয় না কখনোই
আসলে জীবন যে ওয়ান ওয়ে ।
বুকের ঘরে সময়ের নোনা ধরা ইট
আর আর কেটে যাওয়া মুহূর্ত স্রেফ ফসিল হয়েই রয়ে যায় ,
ধারাপাতের সংখ্যার বয়েসও তোমায় আমায় জড়িয়ে ধরে।
শেষ ট্রেনের মত ভালবাসার রিংটোন একদিন স্পর্শ ছড়িয়ে দূরে কোনো আকাশের প্রান্তে মিলিয়ে যায়
পুঁজির হিসেব গোছাতে গোছাতে প্রয়োজন টুকুই
জরুরী ভাবে আসলে আশ্রয় টুকু কলা পাতায় ঘি মাখিয়ে ভাটায় ভাসায় জীবন ....আর তারপর একটা আফসোস জড়িয়ে মৃত্যু জাজিমে ঘুমোতে ইচ্ছে করে ' দ ' এর মত ।।
#সই (হাঁপিয়ে ওটা জীবন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন