আকাশে বৃষ্টি নেই বহুদিন-
শরীর জুড়ে জ্বর অযুত বছর এ অসুখ জড়িয়ে আছে যাপনের সাথে,
ঋতু অসচ্ছে চলে যাচ্ছে গাছেরা নতুন সংসারে আয়োজনে ব্যাস্ত এখন।
শহরে দেশলাই বাক্সের সংসার ভেঙে যাচ্ছে মানুষ
ঘরের বাইরে বারো ঘর বাঁধছে মন।*
ফুরিয়েছে জীবনের লেনা দেনার হিসেব ,
খেরোর খাতায় সংসার লিখতে লিখতে
সব অংক ভুল হয়ে গেছে ।
বহুদিন জমি জুড়ে সবুজে শোক
মুঠোয় কেবল শুন্য রাখা ,
পাখিরা গান ভুলে গেছে বহুকাল ,
সৎ মায়ের মতো নিরুপায়
স্নেহহীন প্রতিটা সকাল আর বিকেল গুলো সাদা
কাপড়ে জড়িয়ে কলা পাতায় ইচ্ছা ভাসিয়ে দেওয়া ।
আকাশে বৃষ্টি নামেনি বহুদিন-
ধু ধু শূন্যতার সাঁকো পেরিয়ে প্রিয় রিং টোন মাঝ
পথে হারিয়ে যায় ,
জ্বর বাড়ে হাজারো মৃত্যু দেখি রোজ কিস্তিতে
আমার ভেতর আর বাইরে তুমি নামক জ্বলন্ত চিতা
কেবল আকাশের বৃষ্টি ধুয়ে দিতে পারে ।
#সই( বৃষ্টির অপেক্ষায়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন