আমাদের কথারা ছোটো হতে হতে চুপদেশের
খুব কাছে পৌছে গেছে বহুকাল।
আমাদের ঘরের ইঁট একটা একটা করে খুলে ফেলতে
থাকি রোজ দিন,
উপেক্ষায় ঢেকে রাখা খাবারের থালায়
আমদের শব্দগুলো নুন বিহীন বিস্বাদ এখন
, একে অপরের খিদে বড্ড অচেনা।
নদীর স্রোতের মত রোজ সরে যেতে যেতে
আলো, ইচ্ছা পাহাড়ের ধারে ছবি আঁকা কাঁচ বারান্দা সব
কেমন ঠিকানা বদলে ফেলেছে।
পুরনো কথপকথন হারানো লিপির মত হয়তোবা লেগে থাকে
পাঁজরে .... আথচ এখন আর সে শব্দে মাথা রেখে দুদন্ড শান্তির ঘুম আসে না।
কেমন আছি বলবো না জানতে দেবো না গুড়িয়ে দেওয়া
আমিটার আজ ঠিক কোন সেপে কোন ফ্রমে...
স্রেফ জাফরির ফাঁক দিয়ে বাকি লেন দেন সারবো।
#সই (জাফরির ফাঁক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন