এই যে শব্দহীন ঘরে আমার নিজেকে লুকিয়ে ফেলা
একথা আমি কাউকে জানতে দিইনি।
আমার বাইরেটা আমার ভেতরের থেকে অনেক দূরে ঘর বেঁধেছে এখন ।
তুমি আমার বাইরের মানুষটাকে ভালোবাসলে স্রেফ প্রয়োজনে,
আমার অন্তরকে খুঁজে দেখলে না ।
তুমি আমার সম্রাজ্ঞী সম বাইরের অলংকার
দেখলে আমার ভেতরের বাউল ভিখারী দিকে তাকালে না ,
একটাই ক্ষীণ ফাটল দিয়ে হাওয়া আসে যায় ,
একটাই দুয়ার ফিরে আসার হয়তোবা ছিলো কখনো ,
তুমি আয়নার কাছে নিজেকে প্রশ্ন করো,
কেন বিষ আমি পান করেছি যে আমি বাঁচতে ভালোবেসে
দুঃসাহসী ছিলাম কখনো
কেনই বা আলেয়া ও মঞ্চ থেকে গোপন আমার গল্প আজও ?
মাঝে মাঝে মনে হয়, অজস্র অবিশ্বাস আর ভালবাসা হীনতার ভিড়ে দাঁড়িয়ে আমি এত বোকা রয়ে গেলাম কেনো । এত লোভ ও লিপির নীচ দিয়ে
সাধনের তিরতির প্রবাহ আড়ালে বয়ে যায়।
আমি ভেবেছিলাম একদিন ওই স্রোতের পিছু নেবো।
একা একা বয়ে যাওয়া স্রোতের কিনারে বসে থাকবো না।
অপেক্ষায় করবো না আমার বারংবার হত্যা তোমার হাতে হোক
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন