----------------------------
নাকছাবিটা হারিয়ে গেল হলুদ বনে
ঝড়ের সাথে
চোখের মাপে আবার কোনো নতুন
ছন্দে নতুন বিরহ ঘর বাঁধে
ভিজলো চুল ভিজলো মন কার যেন
সংগদোষে
বর্ষাতিটা ক্লান্ত হল ব্যাগ বন্দি অবহেলায়
একলা হল আবার মন ছাদের ওপর
চিলেকোঠায়,
ঝাপটা হাওয়া হাজার কথা গাছেরা বলে
আমরা শুনি
সবুজ ভাষায় আন্দোলনে ভয়ের কিছুর দিন গুনি,
ঝড় কি কেবল নামেই থাকে ওলট-পালট বাইরেটকুই?
প্রেম কেবল গড়ায় নয়, ভাংগনেও দেয় হৃদয়টুকু
ঝড়ের শেষে কাল হয়তো খবর হবে পাতায় পাতায়
ক্ষয়ক্ষতি সামলে নিতে সামনে ছিল মন্দবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন