----------------------------
কান্না চাপা খয়েরী রঙের রাতটা
ঘড়ির কাঁটায় বিছানা বালিশে সময়
এখন দেড়টা,
কালো রংটাই চেনাশোনা খয়েরীটা আনকোরা
বৃষ্টি এলো মন জুড়ে আর বাড়ল যোজন দুরিয়াঁ,
অন্য নামে সাজছে প্রেম পোশাক ঢাকা কান্না
সুনসান শহরে চুপ কাহিনির বইছে বাতাস
অচেনা সব মনখারাপের নালিশগুলো আর না,
আঙুলের ফাঁকে জানলা রাখি বারো ঘরে আমি
বন্দী থাকি।
তবু রোজই দেখা হয়ে যায় তোমাতে আমাতে
যেকোনো গলিতে,,
জানতে পারি না বন্ধু কারা ! আমরা যেখানে
দাঁড়িয়ে রয়েছি --- সমান্তরালে রয়েছে যারা,
ভেতোরে সবার অস্ত্র শানিত এমনো পরশী
কেই বা তা জানত,
দেখাতে পারি না তোমার কাহিনি অস্ত্র ছাড়াই
গড়তে পেরেছে মারন বাহিনী,
আর কিছুতেই মন বসে না কবিতা কাব্য লেখাতে
জখম গুলো জিদ্দি বড্ড সারতে চায় না ঝুটি দোয়াতে,
উপহার গুলো মুড়ে ছিল সব ঝিলমিল অনুভব আঁচে
হঠাৎ কারা যে রক্ত ঝরালো মন ভেঙে যাওয়া কাঁচে,
তবুও তুমি তবুও আমি বুঝে নেওয়ায় নই ক্লান্ত
ভেতোরে ডানা ঝাপটে মরি বাইরেটস ভীষণ শান্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন