এত স্তব্ধতা আমি আমার চারপাশে আগে দেখিনি
একটা ছায়ার মত নিস্তব্ধত ঘুমের ভেতোর আমি
বহুকাল পর হাঁটছিলাম, দেখতে পেলাম কতগুলো
নদী তাদের প্রবাহে আলাদা আলাদা রং,
আমি চোখ বন্ধ করে একটা নদীতে নামলাম
স্পর্শে এল এমন অনুভূতি যা আগে কখনো
হয়নি, তোমার শরীরের গন্ধ মিশে গেছে আর একটা
শরীরে সে আমি নই.... তুমি আমাকে বলতে পারোনি
কেন জানি না... বলতে পারোনি তোমার প্রবাহে এখন
অন্য কোনো নতুন শরিকি, তোমার সময়ের বুননে
আমি অনেকদিন আগেই থেমে গেছি....
আমি টের পাইনি তেমনটা নয় আসলে তোমাকে
আর তোমার নাটকে আমি একাকার হয়ে গেছিলাম,
অবহেলা সবাই বুঝতে পারে তার জন্য কাব্যিক সাহিত্যিক
না হলেও চলে, যে কন্ঠ আঠারো বছর কোনো শব্দের
আস্ফালন করে নি শুধু তোমার শব্দে অহল্যার
মুক্ত কন্ঠ কেঁপে উঠল সে কিছুই নয় কি?
তুমি বুকে হাত রেখে বলতে পারো না এ তোমার
নতুন অধ্যায় নয়, আমার কোনো অভিযোগ নেই
সুজন, শুধু জানার ইচ্ছা রইলো তবে আমাকে
আঁকড়ে থাকার নাটক কেন আজো! আমাকে
ছুড়ে ফেলতে কিসের দ্বিধা, আমি বলছি তোমায়
যাও এবার তুমি... নয়তো হারিয়ে যাবে কোনো অতলে।
তোমার দুনৌকার দিশা আলাদা আলাদা, নতুন
তোমায় আমার থেকে বেশি দিতেও পারে,,
আমার ঘুম ভেঙে যায় এরপর,
আমি ঘুম ভেঙে দেখি আমার শরীর ভেজা চুপচুপ,
উত্তরের আকাশে গিয়ে তারাদের সাথে বসলাম
ভেজা আমিটাকে আঁকড়ে, কান্না পেল কান্নার স্রোতে
জুড়তে থাকলাম তোমার শ্বাশত প্রেমের একটার
পর একটা কবিতা, স্পষ্ট দেখলাম আমার
আকাশের থেকে তুমি দুরে সরে যাচ্ছিলে
টকটকে লাল টিপ পরা নারীর উদ্দেশ্যে।
আমি আমার থেকে বড় তামাসা আগে
দেখিনি.... একটা ধিক্কার জুড়ে আমি
আমাকে দেখছিলাম আর ভাবছিলাম ..
তুমি কি সত্যি কখনো কাউকে ভালবেসেছ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন