----------------------------
যখন তখন মেঘ আসে বৃষ্টির কোনো সময়
নেই, সিঁড়ি ভেঙে জল বইলে ভাবি আমারি
কপাল মন্দ, পাখির চোখে সেদিন দেখেছিলাম
সমান ভাবেই ভিজছে পড়শির ও ছাদ,
সেদিন থেকে মেঘ করলেই ছাদের ঘরে একলা হই...
পাখি নয় বৃষ্টি যদি ছাদের আগেও আমাকেই প্রথম
ছোঁয়।
আমি আর পড়শি একই রকম তোর কাছে তাই না?
তাই সমানে সমানে ভাগ হয়ে যাস নিয়ম করে,
তুই বুঝবি না তোর নিয়ম আগুনে পুড়ি আমিই পড়শি ভেজে,
মন্দ কপাল তবুও লড়াই.... খুব কি কিছু বেশি চাওয়া
বৃষ্টি তোকে আমার বলা, ধ্যাত বোকামি এসব, না মেঘ
না বৃষ্টি না তুই, আমার নয় কিছুই । একলা ছাদে
মিথ্যে বাসর অপেক্ষায় মিথ্যে সময়,
যেটুকু জল গড়িয়ে নামে সেটুকিই আমার সঞ্চয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন