জানি সব তবু পেছন টেনে ধরে অতীতের কাহিনী রা , হাতের রেখায় সমস্ত সম্পর্ক গুলো অধিকার লিখে রেখেছে নিঃশ্বাসে , তাই আমাদের অস্তিত্ব নামকরণ হীন জমিতে গোপনে রাখা গুপ্তধন ,
তুই ছাড়া বাকি স্ক্রিপ্টে
কি যেন এক অসুখ হৃদয়ে রাখা ,
মাঝে মাঝে মনে হয় হতে চেয়েছিলাম আমরা নদী
কার যেন অভিশাপে আমরা
আজ পাহাড় ....মুখোমুখি দাঁড়িয়ে সময়ের বুকে অথচ ছুঁতে পারি কই , সত্যি বড্ড দেরি করে ফেলেছি ভুল গুলো চিনে ফেলতে , এখন আমাদের শরীর জুড়ে জমা বদ রক্ত আর
আমরা নীলকন্ঠ ,
তবু মনে হয় তোর হাত ধরে হারিয়ে যাই আকাশ ঘুড়ি হয়ে ,
তবু মনে হয় কোনো বাউলের বেশে তুই আমি তোর হাতের একতারা হই .....তবু একলা বিছানা বালিশে তোকে ভেবে ফুরিয়ে যায় সবটুকু নালিশ ,
তবু আমি তোর বুকে কান্না রাখি দ্বিধাহীন হয়ে , আমাদের গল্প অসমাপ্ত হয় না কখনো ......কারণ গল্পটার ভূমিকা আর নামকরণ
" মন্দবাসা" গল্পের লেখক তুই কোনো পাগল হওয়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন