----------------------------
তোমার রুদ্র খেলায়
ভাঙল মেলা
আছড়ে নিলে ভাসিয়ে গেলে
দিল দরিয়া শুন্য এখন
থামল যখন তোমার মাতন।
----------------------------
তোমার মাইল ব্যাপি নিদারুন নিষ্ঠুর তছনচিয়া
আলোড়ন আমাকে ছুতেই সামান্য নিশ্চিন্ত টুকু
এলোমেলো হল আগলানো খড়কুটো কাঠের জ্বালে
ভাতের হাঁড়ি, নুনের কৌটো, দৈন্যতার পাতের লাউ গাছ,
এমনকি জোতস্না রাত আসা মাথার ছইটুকুও,
ছায়া ছিল তাল তমালের তোমার তছনচিয়া স্বভাব
সেদিন নিয়ে গেল যাকিছু সহায়সম্বল কোনো এক অজানায়,
মা বিসর্জিত হল বোধোনের আগেই এ জেন সন্তান জন্মের
আগেই মাতৃহারা,
তুমি বর্ন পরিচয়ের এক একটি বর্ন দের আছড়ে
করলে টুকরো, ভাসিয়ে নিলে নোনা কষা স্রোতে,
বাক্যহীন হয়ে বোবাটানেলে রাখলে কলমের
পৃথিবী,
যারা সমাজের বিদ্দজন তাদের গায়ে এই আলোড়ন
নিদেন মাত্র , কে বলে দেবে তাদের কাছে ক্ষতি মাপার
যন্ত্রটা নেহাত ছেলে ভোলানো খেলনা মাত্র।
তাদের কাছে ঝড়ের রাত কবিতা মাত্র
বিরহী প্রেমে বিলাস যাপন।
আমার মত তাদেরও একবার ঘর ভাঙা দরকার
দরকার সম্বলহীন হওয়া সে কথা তুমি কিংবা ওরা
কখনো বুঝবে না,
তাই ওদের কাছে আমার একমাত্র চাল উড়ে যাওয়া
নিঃশ্ব চারদেওয়াল কেবল সামান্য ক্ষতি,,
খবর হলাম পাতা জুড়ে খবরেই হব ফসিল,
ত্রান শুধু লৌকিকতায়..... মাটির উনুন মিশলো
জলে কান্না শুধু ভাতের হাঁড়ির সংগোপনে,
ওদের কাছে নিদেন তুমি এ আর এমন কি
ক্ষতি, খিদের শিশু ঘুম হারানো বইছে স্রোতে
দুমুঠো চালচুলো এক নিমেষে নিলে কেড়ে,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন