হাসির আড়ালে কান্না , , রুমালে আতর মাখিয়ে পথ বদলালাম,
চামড়া জ্বলার গন্ধ, আসতেই দেখলাম
ঘড়িতে রাত আটটা বাজলো
অথচ তোমার আসার সময় পেরিয়ে গেলেও
ডাক দিলাম না কেন ? নিজের কাছে জানতে চাইনি।
কাল পরশু হয়তো এমনি করে হাজার হাজার
দিন দেখা হবে না
জেনে বিদায় নিলাম বললাম না আসছি ,- রক্তবর্ণ ভেজা বাতাস ও তোর মনের মধ্যে, সাঁকো ছেড়ে আসার সময় মনে পড়লো- ঠিকানা ও বদলানো দরকার, যেমন আমার প্রতিটা চাল চলনের মুহূর্ত গুলো বদলেছে,
হাল্কা অন্ধকারের মধ্য দিয়ে আমি অদৃশ্য হয়ে বহুদূর হেঁটে যাচ্ছি প্রাণহীন, গোধূলি তারপর রাত্রি, তারপর বাড়ি তারপর দরজা তারও পর অন্তঃপুর...
*************
বহুবার পেতে চাই, তোর পুরোনো ভবিষ্যৎ কিংবা আমার নতুন অতীত অথবা
তোর নতুন অতীতের মধ্যে, আমার পুরোনো ভবিষ্যতে গুঁজে রাখা দৃশ্যগুলো,
কিংবা কোন এক মহেন্দ্র ভৈরবের ভোরে আমাদের
অতীত ভবিষ্যত বিলীনক্ষণ যা রূপকথার মত ,
তোর নিঃসঙ্গতা, তোর অপেক্ষায় সময়
তোর নিঃসঙ্গতা, তোর অপেক্ষায় সময়
হাসে যেন স্বপ্ন বদলের, বন্ধুহীন
পাল তোলা নৌকাদের ঘরে ফেরার
দলের তুই গোধূলির আড়ালে প্রেম ও প্রেমহীনতা, দুঃখ ও দুঃখের মতো দীর্ঘ সময় পর করিস,,
অসম্ভব কোনো
নির্জন দুপুরে হঠাৎ আমি পথ
চলতি ব্যস্ততায়
তোকে ডেকে উঠবো তুই
শব্দ নগরীর আদিম কোনো রাজার ভূমিকায়
তখন ,,, পুরোনো আমার নামের সব
অক্ষর আমি সেই সময়
দেখতে চাই তোর ঈশ্বরচোখে
একশো আট পল্লব কাঁপে আমার বাতাস লাগে হৃদয়ের ঘুলঘুলিতে
অথচ তুই শুনতে পাস না
অথচ তুই শুনতে পাস না
পড়তে পারিস না একটাও আমার নামের অক্ষর
জন্মের পর জন্ম ধরে, পরাজয়ের
বুকে পুরোনো তুই শোক রাখতিস একদিন
আজ সেখানে মৃত্যু, স্রোতে সব বদলে
দিয়েছে , আমিও যে আমার নয় সেদিন বুঝতে পারি প্রথম বার
দৌড়াতে দৌড়াতে আমি আবার
কোন এক শূন্যে মিলিয়ে যাই মুহূর্তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন