চুপচাপ থেকেছি কারন বেচেঁ ছিলাম,
তাই নদীটাকে ভাগাভাগি করে নাম দিলে নতুন
আমি চুপ থাকলাম,
পাহাড় টা ছিল ভিষণ প্রিয় সেটাও করলে খন্ডিত,
এভাবে প্রিয় গাছগাছালি, মাছেদেরকেও
ধীরে ধীরে ভাগাভাগি করলে,
আকাশ টা ভাগাভাগি করলে আমার কিছু বলার শব্দ ছিলো না, পাখির মত মন কে রেখেছিলাম বুঝিয়ে,
তারপর কাঁটাতারের বেড়ায় ভাগ হল উঠোন আর রান্নাঘর ভাগ হল স্নান ঘর আর বৈঠকখানা,
আমি চুপচাপ দেখেছি পলকহীন ভাবে,
ভাগ করতে করতে দেওয়াল ফুঁড়ে অনাত্মীয় হলাম হলাম বিভুঁই, তোমার মারাত্মক শব্দ এজলাস পেরিয়ে আমার আওয়াজ কখনোই পৌঁছাতে পারবে না জানতাম, তাই প্রতিবাদ ছিল না এ তরফে,
এক দিন আচানক এসে বললে তোমাকে ভাগাভাগি করে নিতে.... বললে সামাজিকতাপালন করতে হবে এবং সাফ জানিয়ে দিলে মেনে না নিলে অন্য পথ খোলা আছে.....
......সেদিন আমি চুপ থাকিনি আবার কিছু বলতেও পারিনি শুধুমাত্র তোমার বলা অন্য পথে পা বাড়িয়েছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন