বহুক্ষণ হল তারা
পাশাপাশি
চুপচাপ, একবারও চোখ তুলে সেতু
পারাপার হল না গত বারো
ঘন্টার বেশি, অথচ তারা পাশাপাশ,
আলাদা আলাদা বাক্সের ঘরে রয়েছে শুয়ে,
পুরোনো তেল চিত্রর মত,,
প্যান্টের নিচে ওয়াইল্ড ক্রাফট এর জুতো , পাশে শাড়ির পাড়ে
বালুচরি স্বপ্নর জমাট বুনুন
এপাশে বোতাম খোলা আকাশ সমান বুক, কাল পেরোনো কামানো দাড়ির হালকা আধার
পাশে কোঁকড়া এলো চুল
, বুকের নীচে কিছু
আদুরে নগ্নতার কথকতা,
পায়ের শব্দ, কারা যায়
কারা ফিরে আসে সনাক্ত
এখনো হল কই
বাতাস কে কেউ জাগায়নি সম্বিতে আজ, রোদ গেছে পাহাড়ের ওপারে তাদের বাড়ির ঠিকানা রাখা যে প্রান্তে,
আপাতত ওরা দুই মানুষ-মানুষী
নয় দুটো বডি ওদের এ পৃথিবীতে এই মুহুর্তে সম্পর্কের চেয়ে বডি বলতেই সাবলীল,
দু‘খানি মাচা স্তব্ধ, একজনের ঠোঁটে জ্বলন্ত সিগারেট এর আধবাসি গন্ধ
অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না
আঙুলের বন্ধনে অটুট বন্ধনী , চুলের কিনারে চলে যাওয়া বাতাসের কাল ভৈরবীর সুর
বন্ধ চোখে শুধুই স্তব্ধতার বিনিময়,
সময় ভিখারী কি রাজা কে তার বিচারক হয়ে আসন নেবে
অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে ঢের কথা বাকি থেকে গেল ঢের বাঁচা বাকি থেকে গেল..... বাকি থেকে গেল একটা ভালবাসার "ভাল -বাসা",
ওরা দুজন পাশাপাশি বহুক্ষন
অথচ কেউ কাউকে দেখছে না চেয়ে, ওরা দুজন পাশাপাশি বহুক্ষন তবু একটা কথাও ওদের কে কেউ বলতে শোনেনি,
একদিন বলেছিল ওরা এক সাথে পাশাপাশি শুয়ে আকাশের সব কটা তারার নাম ধরে ডাকবো,
তবে ওরা কি সেসব কথা আজ ভুলে গেছে একেবারেই, ওরা পাশাপাশি বহুক্ষন তবু ওরা চুপচাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন