ভেসে বেড়াতে দেখেছি, অথচ একজন সম্পর্কও এসে শেষ বিদায় জানায়নি ,
কাল সারারাত সিলিং ফ্যানে আমার প্রানহীন দেহটা একাকি ঝুলছিল আজ সকালেও সে একা
অথচ একজন সম্পর্ক ও আসেনি আমার ঝুলন্ত দেহটা
জড়িয়ে দুফোঁটা চোখের জল ফেলতে,
কাল সারারাত আমার কাটা শীরা থেকে গড়িয়েছে
সমস্ত দেনা পাওনা, অথচ একজন সম্পর্কও কাছে এসে আমার হাতটা হাতে নিয়ে বলেনি হিসেবের বাইরে আমি তোমার জন্য ছিলাম অপেক্ষায়,
কাল সারারাত জল্লাদের ছুরির কোপ আমার কলিজা মহতসবে টুকরো টুকরো যন্ত্রনা বিঁধেছে,
অথচ একজন সম্পর্কও এসব দেখে ডুকরে ওঠেনি,
কাল সারারাত আমি পৃথিবীতে অন্তত একটা মাত্র সম্পর্কর খোঁজে এদিক সেদিক পাগলের মত দৌড়ে গেছি..... অথচ আমার ভিষণ ভাবে বিশস্ত নিষ্ঠা সম্পর্ক ছিল বলেই জানা ছিল, জানতাম আমার মৃত্যুতে নিদেন পক্ষে একফোঁটা চোখের জল আর
মুহুর্তেরর হাহাকার আমাকে সম্পর্ক কাছে খুঁজবে,,
কাল সারারাত আমার ভাসমান শরীর, ঝুলন্ত দেহ,
শিরাকাটা দেনাপাওনা হীন লাশ, এমন কি টুকরো কলিজা, বড় অনাত্মীক বেওয়ারিশ প্রমাণিত হয়েছে, অবাক এই না পাওয়ায় কোন দুঃখ
নেই তবু আমার, আমি বার বার চেয়েছিলাম দুঃখ পেতে ,চেয়েছিলাম দুঃখে অভিমানে বিদীর্ণ হতে
অথচ আমার যৎসামান্য একান্ত অনুভূতি
আমার দুঃখরাও না জানিয়ে কবেই আমায় ছেড়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন