নেশা ওদের শরীরের জাগে দেশ কিংবা রাষ্ট্রে কে ধর্ষণ করার প্রবল প্রবণতা সকালে ওরাও রাস্তায় মুখ বেঁধে মৌন মিছিলে সামিল , ওরা ধর্মতলা কিংবা মিনারের সামনে ভাষণে উড়িয়ে দেয় ধুলো,
গঙ্গার মত পৃথিবীর সব নদী ওদের কাছে কেবলই বিসর্জন এর পথ , ওরা জন্ম আর মৃত্যুর সূক্ষ অন্তরের রাখে বুড়ো বটের সহস্র ঝুরির মত শোক ,
ওরা কিছুতেই মেনে না প্রস্থান মানেই চলে যাওয়া নয় ,আগুনে পুড়ে মানুষের দেহ সে কেবলই পোশাক বদল বই কিছুই নয় তাই তুমি আমি বদলাই না ,
ওরা কখনো সমুদ্রের ঢেউ আর জল কে এক ভাবতে জানে নি , দুনিয়া দারির কাঠি নাড়তে গিয়ে কবেই ওরা ভুলে গেছে নিজেদের জাগাতে ,ওরা প্রেমে মশগুল প্রেমিক প্রেমিকার কথোপকথন শুনে জ্যামিতিক ভগ্নাংশ করতে থাকে মানুষের চেয়ে বড় ওদের কাছে সামাজিকতা নিয়ম ,
ওরা কখনো বুঝবে না জগতে হলে আগে নিজের ভেতর ,বদলাতে হলে আগে নিজের বদল , যন্ত্রনা বিক্রির থেকেও যন্ত্রনা আগলে রাখার ,প্রেমের বিকৃতি না করে ভালোবাসা শিখতে হয় ,
ওরা কোনো দিন বুঝবে না তুমি আমি কিংবা আমাদের মত অযুত জন অঙ্গীকার এর যুদ্ধ করছি যুদ্ধ করছি নতুন করে পৃথিবীর সাথে মানুষের পরিচয় টুকু মুখোমুখি রাখতে ,পারছি কই ? পারবো কি ?
ওরা যে আজন্ম অবুঝ থাকতেই চেয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন