এই পৃথিবীর চৌরাস্তায় শুধু মাত্র একবার দেখবো তাকে,
শুধু তার জন্য দীর্ঘ অপেক্ষা আমার তপস্যা ছিল ছিল ঢেউ গোনা আর প্রহর মাপা
দাঁড়িয়ে ছিলাম মাঝপথে ভিখারির মতো
শুধু তার জন্য দীর্ঘ অপেক্ষা আমার তপস্যা ছিল ছিল ঢেউ গোনা আর প্রহর মাপা
কতো জল শুকালো দুচোখে কত
শ্রাবণ পার হয়ে গেলো, অপেক্ষা ঘুচলো না
বলে আমি ফিরে গেলাম গাছ পালার
কোলে তাল তমালের বুকে অশোকে কিংশুকের
অভিসারে,
মাত্র এক ঝলক দেখার জন্য হদ্দ পাগলির মতো
দাঁড়িয়েছিলাম আমি রাস্তার উপর
চক্ষুলজ্জা হীন হয়ে অনন্ত যুগ ;
তার একটু দেখা পাবো বলে
জীবনের সবকিছু ফেলে এসেছিলাম
দাঁড়িয়েছিলাম আমি রাস্তার উপর
চক্ষুলজ্জা হীন হয়ে অনন্ত যুগ ;
তার একটু দেখা পাবো বলে
জীবনের সবকিছু ফেলে এসেছিলাম
দাঁড়িয়ে ছিলাম মাঝপথে ভিখারির মতো
পথে পথে ছড়ালাম ফুল বিছালাম তৃণ ;
তাকে দেখার জন্য এই অনন্ত অপেক্ষা
দীর্ঘ পর্যটন, দীর্ঘ পথ হাটা পথে পথে ঘুরে মরা,
একটু দেখতে পাবো বলে
সন্যাসীর মতন আমি ঘর ছাড়া
পথের বাউলিনী ;
শুধু একবার তার দেখা পাবো
তাই অযুত বছর দাঁড়ানো অপেক্ষা
দীর্ঘ পর্যটন, দীর্ঘ পথ হাটা পথে পথে ঘুরে মরা,
একটু দেখতে পাবো বলে
সন্যাসীর মতন আমি ঘর ছাড়া
পথের বাউলিনী ;
শুধু একবার তার দেখা পাবো
তাই অযুত বছর দাঁড়ানো অপেক্ষা
আমি রেখে গেলাম,, ফিরে গেলাম মাটি ও
জলের কাছে ফিরে গেলাম যেখানে সব স্পর্শ
মূল্য হারায়, যেখানে কোন অপেক্ষা থাকে না,
যেখানে আমিই আমার চুড়ান্ত প্রেমের কারন, যেখানে ভালবাসা দুহাত বাড়িয়ে নিজের ভেতর সেঁধিয়ে নিয়েছে এই অনন্ত মহাকাল,আমি নিশ্চিন্তে সেখানে রাখলাম আমার বাকিটুকু আস্তিনে রাখা জন্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন