এই শব্দ চয়নের কারখানা শুধুই তোমার কথা ভেবে,
এ শব্দরা মধ্যরাত্রে তোমাকেে খুব কাছ থেকে
লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আমাকে ডেকে উঠে,
এক মুহুর্ত ভাবতেই পারো নিছক পাগলামি মন মন কেমন যখনতখন,
তখন আমার প্রতিটি লাইন শব্দ অক্ষর
কিংবা যতিচিহ্ন কেবল তোমার দিকে রাস্তা শুধোয়,
বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলো অথচ কি প্রবল তীব্র তাদের তরংগ স্রোত,
এই কবিতার প্রত্যেকটি শব্দ শুধু
তোমার জন্য, এরা শুধু তোমাকেই চিনতে চেয়েছে প্রতি জন্ম,
জানি এসব শুনে আয়নায় তোমার ভয় পাওয়া চেহারা,
তুমি ভয় পেয়ো না, , আমি বহু দূরেই থাকবএ জন্ম
ভর,
আমার ভযংকর স্পর্শ তোমাকে ছোঁবে না,
কিংবা এই মাঝ রাতে আমার অসম্ভব জেগে ওঠা, তোমাকে বিব্রতও করবে না,
আমার সম্পূর্ণ আবেগ একান্ত আমারই
শুধু মোমবাতির আলোর মতো নিশ্চল,
. শব্দ ও অক্ষরেরা শুধুমাত্র কাব্যময় তোমার কাছে
এরা তোমার ঠোঁট স্পর্শ করলে
তুমি টের পাবে না, এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায় তোমার
সাজানো সভ্যতায় লাগবে না কোনো দোল — তুমিও জেগে উঠবে না, | এরা আমার আত্মা
স্বরুপ,,
মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে, চিরজীবনের মতো,
বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলে ঝর্নার জলের মতো. নিজস্ব চোখ তাকাবো তোমার দিকে
তুমি বা কেউ এ সংসারে জানবে না — তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে এক অনাত্মীয়
আত্মা তুমি জানবে না,
আমার অতি ব্যক্তিগত প্রতিটি শব্দকে আমি আমার অন্তর স্থলে বন্দিজীবন দান করেছি যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন