যাকিছু ছিল নিতান্ত এক কোনায় লেগে থাকা তাকে রাখি কি যেতে দিই , কেন নিজেকে থামিয়ে খানিকটা বোঝাপড়া সেরে নিতে পারিনি,
যাকিছু সামান্য এই থেকে যাওয়ায় সেটুকু রাখি না মুঠো খুলে ফেলি!
চলে যাওয়া সময় চলে গিয়েও কেন রাখে নিজের চিহ্ন ,
মাইল ফলকে কেবল তো অপেক্ষাই থাকে, থাকে বিবর্ন পথ চাওয়া শহর এসে মেশে আরেক শহরের স্পর্শে আগন্তুক বদলায়, মনে রাখা ঘর গুলোয় আসে নতুন মানুষ, এমন করে পুরোনো অভ্যেস ধুয়ে ফেলে আমি সে ও সখা,
আজও আমি যখন শংখচূড়ের গায়ে নকশী আঁকায় মাতি আমার মত বহু পরাগ হীন রেনু
দু মুঠো রঙের খোঁজে কানামাছি খেলায় মেতে ছুঁয়ে দিতে পারে ভালবাসা নামক যন্ত্রনা,
কেউ কেউ তখন ভাবে বাসি চাদরে লেগে থাকা আকন্ঠ নেশার গন্ধ বুঝি ধুয়ে ফেলা খুব সহজ, অথচ বার বার এক না পারা ঘাপটি মেরে আমাদের বুকে জমি দখল করে, আমারা ভাবি সিনেমা চলছে সিন বদলাবে,
এমন অনেক ছেলে মানুষী অভ্যেস পাল্টে ফেলে সময় তবু আস্তিনে লেগেই থাকে সামান্য চুরি করা অংশবিশেষ, এক হলুদ সকালে মিউনিসিপালিটি গাড়ি হৃদয়ে দরজায় দাড়ায় ভাবি বাকি টুকু নিতান্ত লেগে থাকাকে যেতে দিই কি রাখি! একবার সাহস করে যেতে দিলে কি সামান্য ক্ষতি পড়ে থাকবে ... নাকি এও শুধু ভয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন