----------------------------
আজকাল সকাল সাঁঝ কেমন তুই তুই
হয়ে গেছে, সূর্য রঙ পাল্টে তোর মতো, নদীর
জল তোর বর্নে, সাঁঝবাতিতে তোর দীপ্ত চাহনির
ছটফটানি কোনো ইশারা,,,
অঘ্রাণের শীতে সন্ধ্যাগুলো নিয়মের শর্ত মানতে না চেয়ে
তোর উষ্ণতায় জড়িয়ে রাখে আমায়,, কয়েক মুহুর্ত
স্থির থাকি তুই এগিয়ে আসিস আমার দিকে.... ট্রেনের
বাঁশি ঘন থেকে ফিকে হয়ে যায় আমার রাত
ঘুমের বালিশ চাদরে ----,,
কেনো যেন এক অজানা আপোষের প্রোটকল মেনে
অযুত ক্রোশ দূরে তোকে সরিয়ে রাখতে হয় জানি না!!
অথচ তুইও জানিস সুবর্না আমার সমস্তটা জুড়ে
তুই শুরু থেকে শেষ অবধি,,৷ মাঝ রাতে স্বপ্নের
মধ্যে জেগে থাকি তোর ঘুমন্ত আলোর মত মুখের
দিকে এক দৃষ্টিমেলে ছুঁয়ে দেখি তোর আগুনে গলানো শরীর,, ,,
তোর চিবুকের তিলে ঠোঁট রেখে নিশব্দে দীর্ঘশ্বাস
এঁকে ফেলি রোজ রোজ...... সিঁড়ি বেয়ে রাত নামে চুপিচুপি
, ইতিহাস তখন কলমের নিবে অপেক্ষা করে,, অথচ
সুবর্না তুই তখন কয়েকশো মাইল দূরে আবছা কোনো
ট্রেনে বাঁশির মত.....
আমি স্বপ্নের ভেতর কুঁকড়ে থাকি.... আমার
প্রচন্ড শীত করে, আমি অপেক্ষা করি জানলার
গড়িয়ে নামা শিশির মুছে তুই আসবি আলো রুপে,,,,
……........... সুবর্না আমার প্রিয় মুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন