রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

. সুবর্না (৯)...

...….…...….
১)শিশির ভেজা শহর জাগে, চোখের পাতায়
রাতের চটকানো ঘুম লেগে তখনও ,  ফুটপাতে
চায়ের দোকানে নরম উষ্ণতা বিদায় জানায়
আমায়,  চেনা শহরটার গায়ে তোমার গন্ধের
আলাপন ছড়িয়ে ছিটিয় শেষ কয়েকটা দিন  ,,
ভাবতে ভাললাগে ভালবাসার শহরে তুমি আছো,,
নির্বাসিত আমার ভেতর যে মানুষটা লালিত
হয়,  রোজ আলোর দিকে বাড়তে থাকে জীবনের
খোঁজে,,
২)সুবর্না আজ   পুঁজিটুকু রেখে গেলাম তোমার
কাছে, আগামী কয়েক শতাব্দীর অপেক্ষায়।
ভেবেছিলাম জড়িয়ে নেব তোমার ওম যতটা
সম্ভব,,  একটা সবুজ বেঁচে থাকার সাক্ষি
করবো এই মিলনের মুহুর্ত .....
৩)হয়তো আরো খানিকটা অপেক্ষা ছিল জরুরী-----
ভালবাসা শব্দ কখনো কখনো  অপেক্ষাকে
প্রশ্রয় দেয়।
গঙ্গার ঘাটে ছইয়ের আশ্রয়ে শেষ হল এক
যাচিত     গোধুলী অযাচিত উপেক্ষা-----
৪)ফিরে যাচ্ছি সুবর্না আবার যদি আসো
এই  ভালবাসার শহরে  আত্মিক কোনো
টানে, আমিও ফিরবো ছেঁড়া আস্তিনে
লেগে থাকা মন নিয়ে,, যদি পারো রেখে দিও
এই আমিটার সবটুকু তোমার গোপোন দেরাজে,
নয়তো ভাসিয়ে যেও এই গঙ্গায় বিসর্জিত ফুলের
মত।
সুবর্না তোমায় পেতে আমার যে তোমাকেও
দরকার নেই,,,
  .. ….......   সুবর্না প্রিয় অপেক্ষা  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন