সুবর্না বলেছিলে নিয়মিত স্পর্শ
পাঠাবে আমার নিরিবিলি যাপনের
ঠিকানায়, তোমার ভুলে যাওয়া
অভ্যাসে চেনা গন্ধের সেলাই
এফোঁড়ওফোঁড় ,, দিন কাটে কৃতজ্ঞতার
ঋন শোধে, নিষিদ্ধ ভালোবাসার
ইস্তেহারে নজর পড়া আজকাল,
ঝুল বারান্দা বেয়ে তবুও যখনি
কিছু ভালোবাসা লতিয়ে ওঠে,
যত্ন করে গুছিয়ে রাখি যেমন কেউ
পরম্পরায় গয়না রাখে গুছিয়ে,,
সব রঙ পাল্টে যায় কাছ থেকে দুরের
আকাশের চোখের ছায়াপথে দুধিয়া
শীতঘুম লেগে থাকে.... সুবর্না উষ্ণতা
হারাবে বলে শহরের আবছায়া আলোয়
হিমেল বৃষ্টি নামছে রোজ রোজ আমাদের
কার্নিশ বেয়ে তার ধারাবাহিক স্রোত
... যে মুহুর্তগুলো তুমি থাকো দূরত্বমেপে,
ভায় পেয়ে আয়নার সামনে
দাড়িয়ে স্বস্তি পাই.... এই ঘরে কেউ তো আমায় চেনে,
ভেতর ভেতর বেড়ে ওঠা তোমাকে
আঁকড়ে বাঁচি,, নদীর চোরা স্রোত যেন
ধমনী জুড়ে আপন বেগে বয়ে চলেছো,,,
...... সুবর্না প্রিয় স্পর্শ
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
সুবর্না (১৫) ----------------------------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন