----------------------------
যা কিছু আছে ২০৬ টা হাড়ের
গায়ে নানান নামকরণে তার
সবটুকু বিসর্জন পুরুষ নামক
অধিপতির ঝুলিতে,, এই ঠোঁটের
চুম্বনে তোমার রক্তে প্রবল উত্তেজনা ছোটে,
তা তুমি রেখে নিও কোনো ধারালো অস্ত্রের ঘায়ে
কেটে এতটুকু উফ শব্দ শুনবে না,,
তারপর নারী স্তন যার পোষাকি
কল্পনা মাত্র তোমার গ্রন্থিতে গ্রন্থিতে
আগুন শিহরিত হতে থাকে, দাঁতের দাগে
বুঝিয়ে দাও পুরুষত্বের ক্ষমতায় কতটা লোলুপতা,
সেই স্তন নামক মাংসপিন্ড কেটে
নিও, রেখে দিও কামনার দেরাজে,,
এরও পরে এসো ঊরু সানিধ্যে
যোনিদ্বার চিরে নিয়ে যাও
পৌরুষত্বের শিরোপা...
ক্ষতবিক্ষত করে প্রমান রেখে দাও
হ্যাঁ তুমিই পারো মুঠোয় বন্দী
করতে সমস্ত অধিকারে নারী
ভগ্নাংশের মালিকানা পেতে।
তোমার আস্বাদন উন্মোচন হবার
পরেও ধারালো ফলকে ফালাফালা
করে বিজয়ধ্বজা উড়য়ে দিও সংসারে,,
....এরপর মুক্তি দাও কেবল ওই ২০৬টা
হাড় পাজরের মাঝের হৃদয় টাকে
উড়তে দাও আকাশে... দেখো
পারছে কি নারী তার শরীরের
লেগে থাকা মাংস কে উপেক্ষা
করতে, পারে কি নারী নিজের
সাথে নিজে উৎসবে মেতে উঠতে!
সব অলংকার তোমাতে বিসর্জন
হে পুরুষ..., জিত তোমার মুঠো বন্দি,
ওরে মন তুই কেবল অধরাই থেকে গেলি
তাকে পেতে সামান্য ছই হতে পারোনি
হে মহান পুরুষ।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
বিষবৃক্ষ (১)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন