--------------------------------
প্রতিদিন সকালে পায়ের পাতায় মৃত্যু এঁকে
পৃথিবী প্রদক্ষিনে ফিরে যাই আমি,
তুমি নিশব্দ হাসিতে আমায় নির্বাসিত করে
যেসব দিন ফিরে যাও তোমার গোলোকে....
আমি ক্ষতবিক্ষত করতে থাকি হৃতপিন্ডটাকে,,
মাথার ভেতর বাসা বুনি এই ভেবে কি বা
আসে যায় যদি তুমি আর না ভাসতে চাও
একি স্রোত,,, এমন সব ভাবনায় কার্নিশ জুড়ে
আলো ছায়া রঙের হাজার পরিযায়ী পাখিদের
যাওয়াআসা।
আমি দৃঢ় হয়ে যন্ত্রনার এক একটা ফাঁস কি করে
খুলবো তাই ভাবতে ভাবতে জমে থাকা বদরক্ত
স্রোতে মিশাতে থাকি..... আর মৃত্যু তখন আমার
সর্বাঙ্গিন,,,
অনেক বার ভেবেছি তুমিও কি এতোটাই
ডানা ঝাপটাও এমন সব শোকের ভয়ে,
তোমার তরফের সাঁকোটাও কি এমন করে
ভিজে যায় বিষাদের ছায়ায়..... জানি না 'সুজন'
না জানা অনেক উত্তর তোমার কাছে ফিরিয়ে
আনে বার বার এই আমিটাকে,,,।
ভেবে দেখো একবার আমার পায়ের পাতায় আঁকা
আলতা রঙের মৃত্যু যদি কোনো এক দিন আর তোমার
কাছে ফিরতে না দেয়, ফেরারী কোনো বিকেলে
ডাক পিয়ন দিয়ে যায় শুধু মাত্র সেই আশ্চর্য দিন
লিখে রাখা খাতা টা, যার কোনো দায়ভার ছিল না
তোমার কোনোদিন... সুজন কি করবে সেই খাতাটার !!
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
ভেজা চিঠি(১৬)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন