স্কেলিটনে লেগে থাকা কান্নায়
কখনো নাম লেখা থাকে না সুবর্না,
সহস্র বছর পর তবুও তীব্রতার সাথে
বিষাদের রাতে আমার শীতঘুম আঁকা
দেহে শূন্যতা বাসা বাধবে তোর কথা ভেবে,,
সুখেরা সেদিনও উত্তাপের খোঁজে সুখী
সুখী ঘরকন্না খুঁজে বেড়াবে আমার মত
শহরময়।
কিলোমিটার পেরিয়ে কোথাও ঘরের
ভেতরে নিঃশব্দে কাঁচ ভাংচুর হাজার
ক্ষত আশ্রিত হেসে ওঠা হৃদয়ে,,
একলা আকাশ থমকে যায় মেয়েটাকে
আর খুঁজে পায় না....., সেই মেয়েটা ইট,
কাঠ,টেবিল চেয়ারে, কখনো এঁটো বাসনে
যে মিশে থাকতো.... একলা হতে ভয় পেত,,
স্কেলিটনে লেগে থাকা পোড়া মাংস নিজের
হাতে ছাড়িয়ে ছাড়িয়ে স্তরীভূত অনুভব থেকে
এখন মুক্ত তুই সুবর্না,
নিজের সমস্ত রক্ত নিজে পান করে
কাপালিক নৃশংসতায় নিজের
ভেতরে সমস্ত বর্নে, গন্ধে , রূপ, রসে
মাতোয়ারা.....
ভালোথাকার জন্য আর কোনো অক্ষরপুঞ্জের
বোধহয় দরকার নেই...
........আমি তোমারে পেয়েছি হৃদয়ও
মাঝে আরো কিছু নাহি চাহি গো....
...... সুবর্না প্রিয় ক্ষত।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
সুবর্না (১৩)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন