মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

৷ সুবর্না (১২

জুড়তে থাকা সাঁকো আজ
এসো ভেঙে  ফেলি --- দেখে নিই
কতটা অবলম্বন প্রোয়জনীয় আমাদের
আসাযাওয়ার সেতুটায়,,
ইচ্ছের রঙ চুঁইয়ে পড়া ইজেলদানি ধুয়ে ফেলো
দেখি ভালথাকা কতটা নির্ভরশীল রঙ, তুলি,
আর ইজেলদানির ওপর,,,
অন্ধকারের দেশে    হেঁটে যাই এস সুবর্না
দেখে নিই সত্যি কতোটুকু আলোর প্রয়োজন
যেখানে   মৃত্যু শব্দটা একমাত্র সত্যি।
ভয়গুলোকে ছেড়ে  যাই অচিন দেশের কোটোরে,
সুবর্না এসো পতংগের মত সেরে ফেলি আগুন স্নান,
ফ্রেমে   বন্দী জীবন থেকে মুক্ত করে ফেলি এই বেঁচে থাকা,
এসো  উৎসবে ভরে আমাদের অন্দরমহল।
সমস্ত চাওয়া পাওয়ার শেষকৃত সেরে এসো কথা
না রাখার ঠিকানা খুঁজি এই মুহুর্তে.....,,
কোনো এক দিনের মুঠো ভরা স্বপ্নদের  ছেড়ে
এসো আজ এখনই এই মুহুর্তটুকুতে আবদ্ধ হই..,
সমস্ত অবস্থানকে এই মুহুর্তে সামিল রেখে আমরা
মুখোমুখি হই নিঃশব্দের ।
সুবর্না  এতোদিন কেবল মুহুর্তের দোড়গোড়ায়
দাঁড়িয়ে থেকে সময়ের কাছে হেরে গেছি,,
তাই সমস্তটুকু সমর্পণ এই মুহুর্তের কাছে।   
              ..        .. ....  সুবর্না প্রিয় মুহুর্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন