রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

ভেজা চিঠি(১৭)

-----------------------------
ভালো  চিনেছিস তুই    এই  সাজানো আমির ভেতর
আমিটাকে , আমি সারাটা জীবন না হয় জোকার
হয়েই থাকলাম.... আমি মুখোস এর ভেতর লুকিয়ে
রাখি আমার যত্নের যন্ত্রনা, কান্না,  অভিমান, সমস্ত
অনুভূতি  ,,,  ভালো
আছি এই কেতাবি দুনিয়াদারির ভিড়ে দর কষাকষির
ভিড় থেকে নিজেকে আড়াল রেখে...... আসোলে
ভালোবাসার কোনো ফ্রম বা সেপ  আমার কাছে  নেই
কোনো  কারকে ভালবাসা বাধ্য নয়,   তাই ভালবাসার
কাছে চেয়েছি এতটুকুই,  নীরব তরংগে চোখের ভাষায়
আমি আর সে একাকার যেখানে  শব্দ বড় বাহ্যিক
বেমানান.... যেখানে কোনো অনুভুতি কে প্রশ্রয় না দিয়ে
শতাব্দীর পর শতাব্দী একই ওম দুটো শরীর আবেশিত হবে,
যে খানে কে তুই কেই বা আমি..... সবটুকুই  অনন্তের মত
তুইই তুই  কিংবা আমিই আমি,,,  পারলাম না হয়তো
কাচের মত স্বচ্ছতায়  তোর  কাছে চটি জামা ছেড়ে দাড়াতে,,,
অথচ আমার অহংকারের কোনো রাজপাট ছিলোই না কখনো
কোনো কালে,,  আমি তোর  সামনে সর্বাঙ্গিন ভিখারী সেদিন থেকে
আজও ..... শুধু আমার  শব্দেরা চিরকাল বড্ডো ভিতু তাই
ভেবেছিলাম চোখের ভাষায় চিনে ফেলবি  আমার আমিটুকু,
তুই তবে ঠিকি চিনেছিস  ,,  আমি না হয় এক জীবন জোকার
সেজেই থাকলাম.......  ,,,, 

                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন