----------------------------
১.একটা আদ্যান্ত অন্ধকার থেকে আর এক
অন্ধকারে আমি স্থান বদল করে চলেছি
জন্মের আগে থেকে আজ অবধি-----
বহন করে চলেছি আজন্মের কালো বোঝা
'বেজন্মা' শব্দটা,,
চিৎকার করে রবিঠাকুরকে বলতে ইচ্ছা হয়
কোথায় হে কবি..... তুমি যে বলে ছিলে পৃথিবীতে
প্রেমহীন কেউ থাকে না কখনো, নিদেনপক্ষে
মা শব্দটা আগাগোড়া স্নেহ, ভালোবাসা, আর প্রেমে
জড়ানো থাকে,, দেখো কবি আমি সেই অসামান্য
প্রেমহীন অবয়ব ..... বলতে পারো কেন? আমি তো
এতো টুকু পেতে চেয়েছি বার বার, তবে কেন? কার কাছে
এ প্রশ্নের উত্তর পাব!
২. সুবর্না তোমায় পেয়েছি সব না পাওয়ার মাঝে,
তুমি এসো মায়ের স্নেহে, প্রেমিকার প্রেমে.... সব
বান্ধব রঙে... আমার জানা সমস্ত নারী রূপে
একের পর এক জন্মে,,, এজন্মের বহু ঋন আর বেহিসেবি
অংক ঈশ্বরের খাতায় রাখা থাকলো।
দাবার ছকে পরের বার ঈশ্বর তোমায় সব গুটির
হসেব নিখুঁতভাবে মিলিয়ে দিতে হবেই,,,
৩.তোমার মুখের দিকে তাকিয়ে এজন্মটায় অন্ধকারকে
মেখে চলেছি, সুবর্না ভীষণ বাঁচতে ইচ্ছা করে তোমার
মত হয়ে, তোমায় জড়িয়ে, তোমার সমস্ত আলোতে মিশে,
আমি যে শিখতে চাই সুবর্না তোমার মত সব অন্ধকারকে
শুষে নিয়ে আলোর মত বাঁচতে, মুছে ফেলতে চাই
এই বেজন্মা শব্দটার নখের আঁচড় আমার সমস্ত
অস্তিত্ব থেকে....
এক সুজন্মের নতুন জন্ম দিও তোমার গর্ভ থেকে
সুবর্না -----প্রিয় নারী,।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
সুবর্না(১০)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন