শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

সুবর্না (১১)

----------------------------
তোর শরীরে লেগে  থাকা প্রাক্তন দীর্ঘশ্বাসেরা
প্রায়শই আমায় ভীষণ একলা করে দেয়,,
হারিয়ে যাওয়া রাতের নক্ষত্ররা যেন অলিক
পথে এসে কোন অভিশাপ ছড়িয়ে  যায় আমাদের
একচিলতে চিলেকোঠায়, তোর আমার মাঝে
এক ভীনদেশী  ব্যাবধান মেপে সময় চলে যায়
আলোকবর্ষর পথে।
আমাদের উপন্যাস আর শুরু করা হয়ে ওঠে না,,
একা একা দুটো পথ কখন যে    আলাদা হয়ে যায় চুপিচুপ,,
আমি রোজকার মত শামুকের খোলকে ফিরে আসি।
তোর মুখের মত একখানা মুখ খুঁজতে থাকি নির্ঘুম
প্রতিটা রাতে ----- ছায়া রং ভরে ওঠে ভীষণ রকম
অনাদর  বালিশ তোশোকে,,,,  সুবর্না তুই  জানিস  ঠিক
এই মুহুর্তে আমার মৃত্যু হয়,  আমার পৃথিবীতে দিকশূন্য
ঝড় ধ্বংসোৎসব শুরু করে----- আমি আমার শব
ছুঁয়ে  বসে থাকি ভোরের অপেক্ষায়,,  আজন্মের
পড়ে থাকা  অতৃপ্ততা কে ভাসিয়ে ফিরি কলার ভেলায় ----,
জরুরি বৃত্তে চিরদিন অভাব থেকেই যায়,  এই মৃত্যুমুখী
শহরের উপন্যাসে আমি সব সময় শেষ পৃষ্ঠায় এসে দাড়াই,,,।
                      ..... ....  সুবর্না প্রিয় মৃত্যু  ,,,,।           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন