---------------------------
ওরা ভাবলো প্রেম হয়তো, বিস্ময়ে
থাকলো অপেক্ষায় ----
তুমি আর আমি হাঁটলাম আগুনে, প্রথমে
ছুঁলো আঙুল তারপর পুড়লো ঠোঁট,
আমাদের বেয়ে উপচে উঠলো বহ্নিশিখা --
ওরা ভাবলো হয়তো প্রেম,
বুকের দরজা জানলা ছই ভেঙে ঝড় করলো
তোলপাড়, হিমশিম হলাম আগল সামলানোয়,
ওরা যথেষ্ট বাহবায় প্রসন্ন হয়েছিল,
তুমি আর আমি বুঝেছিলাম ভাঙন ধরলো এবার...
নদীর পাড় নৌকার পাল ছিন্নমস্তার নাচনে হল
তছনছ গলুই পাটায় ফাটল ধরে উঠলো জল,
ওরা ভাবলো প্রেম -- করতালিতে ভরিয়ে দিল সবাই,
অথচ নিদারুন কঠিনের উপর কোমল স্বর রাখা যায় না,
শুধু তুমি আর আমি বুঝেছিলাম সেটা
শুধু তুমি আর আমি জানতাম কতটা দহন
চম্বন রেখেছিল আলগোছে,
ওরা বুঝলো আদ্যোপান্ত একটা প্রেম।
Somoyer gorzn
উত্তরমুছুন