যেদিন মন পুড়ল প্রথম
দরজার বাইরে তখন তরুণ দিন দীঘল অপেক্ষায়।
আমাদের ভালোবাসার কোন নাম ছিলো না কোনদিন..
শরীরের ওপর নামহীন আশ্রয় ছিল শুধু
রাত চাদর ছুঁতে চাওয়ার
নেশাতুর হাত বোলাতেই দেখি,
কুঁচকে যাওয়া সুখী সাদা চাদরের উপর তুমি
নাম হীন চিরকুট লিখে গেছো...
"বেঁচে থাকার জন্য এতোদিন যে অস্তিত্বটাকে খুঁজে মরছিলে সমস্ত পৃথিবীতে হন্যে হয়ে
আজ তার জঠরের গন্ধ রেখে গেলাম তোমার ছেলেমানুষি অমরত্বের গায়.....
ইচ্ছে হলে পুড়িয়ে দিও..
টুকরো করে উড়িয়ে দিও "...
খুব কিছু জমবে না ক্ষতির তরফে ,,
আমি সেদিনের পর আজও বিছানায়
চোখ বন্ধ করে হাত মেলে দেখিনি,
পরিচয়হীনতায় প্রিয় ক্ষত
এই কাব্য সৃষ্টি তে কতটুকুই বা আসে যায়
কবিত্বে কতটুকু জমিরই বা পেতে পারি !
তাই আমার কফিনের চাবির ঠিকানা মাটি ছাড়া
কেউ জানে না ,
তুমি শুধু মন পুড়ে যাওয়া ভালোবাসার একটি
কবিতা লিখে দিও সেই অপেক্ষমান মেয়েটির মৃত্যু
ফলকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন