যে যে ক্ষত বিঁধে আছে একই ঘরের চার
দেওয়ালে ঘেঁষা ঘেঁষি করে একের পিঠে আর একজন চেপে তাদের একে একে আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখতে হত আমায় ,
প্রতিটা দীর্ঘশ্বাস এর জন্যও আমার আলাদা বিশেষ কিছু ঘরের দরকার যাতে সেসব ঘরে
আলাদা আলাদা করে প্রতিটা দীর্ঘশ্বাস কে কিছু
কিছু সময় রেখে আমি শুধু স্নিগ্ধ বাতাসে বিশ্রাম নিতে পারি ,,
আরো কিছু বিশেষ ঘরের দরকার ছিল .....,
মৃত সময়ের ঝুলিতে বয়ে বেড়ানো বহু স্মৃতির গন্ধদের আলাদা আলাদা করে রাখার জন্য ,তার পর মনকে নাহয় খানিক বিশ্রাম দেওয়া যেত ,,
কিছু বিশেষ ঘরে রাখতাম আমার চোখ এযাবৎ কাল যে সব দৃশ্যে ঘুমের ওষুধকে অবলীলায়
বুড়ো আঙুল দেখিয়ে সারা রাত অতিক্রম করে
নির্ঘুম হয়ে , আর হ্যালোইন সেই রাত গুলোতে
আমার বুকের ওপর চেপে বসে কি বীভৎস হাসিই
না হাসে একের পর এক প্রেতাত্মারা ,
সে সব দৃশ্য ওই বিশেষ ঘর গুলোতে বন্দি রেখে আমি একটা দীর্ঘ ঘুমে তলিয়ে যেতে চাই ,
তাই এই ইস্তেহার আমার বেশ কিছু বিশেষ ঘর দরকার ................
তোমাদের কারো কাছে কি এমন কিছু বিশেষ ঘরের সন্ধান আছে ? যদি থাকে হৃদয়পুরের
খামার বাড়ির ঠিকানায় তার ফেলো ডাকবাক্সে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন