এমন কিছু ঘটে যাক তুমি কারণ ছাড়াই আমাকে জড়িয়ে ধরার জন্য আছারি পাছারি কর ,
এমন কিছু ঘটে যাক তোমার আমাকে ভীষন প্রয়োজন পুরো পৃথিবী তে ,
এমন কিছু ঘটে যাক ও মুখের হাসি এই মুখ ভেবেই শুভ্র হোক ,
এমন কিছু ঘটে যাক তুমি আমাকে ছেড়ে আর কখনো যেতে না পারো ,
এমন কিছু ঘটে যাক তুমি আমার ফিরে চাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকো কয়েক সভ্যতার পথে ,,,
অথচ আমি কাল বুঝেছি ওচোখের ভাষায় আর এমন কিছু ঘটে যাওয়ার কারণ যে নেই ,
ও চোখে এ মুখের বিস্ময় আর নেই ,
ও স্পর্শ আকুতিহীন ,
এমন অনেক কিছু ঘটে এখন ও মনে যেখানে
ব্রাত্য এ হৃদয় ,
.............................................
এমন কিছু ঘটবে সেদিন সমস্ত দ্বিধা চুরমার
করে এ শহরে একটা আকুতি ধেয়ে আসবে আমার পানে ....ঘুমন্ত মুখে তখন তৃপ্তির হাসি ...তার সমস্তটা জুড়ে তুমি কেবল তুমি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন