কেবল ছায়ার দিকে হাত বাড়াতে চায় , অথচ
পথের বাঁক বদলাতে চায় বহতা হওয়া তাই
ছিঁড়ে খুঁড়ে তছনছ করে ফেলতে ইচ্ছা হয় ঘরের কোনে পড়ে থাকা পুরোনো প্রেমিক মন ......
চলে যাওয়া দৃশ্য গুলোর পিছু যে ধরি বারংবার খ্যাপার মত ,
স্টেশনে চায়ের দোকানে প্রেম লেগে থাকা পুরোনো
চায়ের ভাড় এর খোঁজে তাই এখনো মাঝে মধ্যেই 'সন্ধান চাই ' ইস্তেহার দিয়ে বেড়াই , কখনো বা
দৃশ্যর বুকে সিঁধ কেটে তুলে আনি অতীত ,
মাঝে মাঝে ভাবি এসব কেন ! সেই বাউলের মত ছুঁড়ে ফেলে দিতে পারিনি ....... ওই চায়ের দোকান,
ওই স্বর্গ মহলের রূপ কথার কামরা ,সেসব উৎসব ,উদযাপন , কেন ঝরা পাতার মত দিশাহীন হয়ে হারিয়ে যায় না ,
হওয়া তো কতকিছুই বদল করে , আমি দলছুট মেঘ হয়ে শুধুই শূন্য স্থানে ভ্রম জড়ো করি কেন ?
কেন এক দেহে খুঁটে খুঁটে রাখি জল ,আগুন কাঠ ,
কেন ভাসতে পারি না যেমন টি সে ভেসে বেড়ায় কিনারা হতে আরেক কিনারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন