হয়ে গেছে নিজের মুখটাই ,আয়নার সামনে
নিজের প্রতিবিম্ব র ডাইনে বাঁয় মিলিয়ে নিতে
গিয়ে চমকে উঠি মনে হয় সমস্তটা অযাচিত ..
মোটেই এই আমির সাথে আমার পরিচয় নেই ।
এ কবিতা পোষ্টমর্টেম বলা যেতে পারে
নিজের ছায়াছবিতে নিজেকে টুকরো টুকরো
করে আদি অন্ত মিল না পাওয়ার নামে আজকাল
এক বিনোদন.…..... অট্টহাসি যে ফেটে পড়ে ঘোর লাগা মন ।
বহুরূপী শ্বাপদের চাইতে শূন্যতা দরকারি ,
প্লাস্টিক ভালোবাসার মহাকাব্য থাক রঙ্গমঞ্চের
চরিত্রের জন্য ,,,,
আমি তাই স্বপ্নে জাগরণে রোজ শিশু ভোলানো
চৌহদ্দির বাইরে এক পা দু পা এগোই ,
তোমার মাইক্রোস্কোপিয় বাহাদুরি ভাবনায়
রেখো আমি বিহীন যাবতীয় প্রটোকল ।
নিজের প্রজন্ম কে এককোষী ভাবতে আর
তেমন অসুবিধা কোথায় ,......না হয় আর কিছু
পরে রূপান্তরে নির্ঘাত বিজয় পাওয়া যাবে তোমার
সুড়সুড়ি দেওয়া পালকীয় আস্ফালন থেকে ,
তার পর তারপর অন্তত ধরেই ফেলবো উদ্দেশ্য,
বিধেয় ,কি ভাবে কার পরে ব্যাকরণ মানে ,
এখন কিছু সময় যোদ্ধার মত রক্ত ঘাম ভিজিয়ে
খুঁজে ফিরি সেরিব্রামে ধোঁয়াশা সরিয়ে শেষ দিগন্ত,।
কিছু বলবো কেমন করে ? বলতে গেলে যত্নের রাখা স্বপ্ন গুলো যন্ত্রনা বাড়ে , তাই এই নির্ঝঞ্ঝাট
গুপ্ত ঘাতক লুকিয়ে থাকে স্নায়ুতে ......
সমস্ত সমাধান করতে চুপচাপ হাঁটু গেড়ে বসি
দশ হাজার সিন্যাপসের ভিতর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন