সময় লাগে সেকটা দিন স্পর্শে তোমার আসা যাওয়া থাকবে কখনো খরস্রোতা কখনো মন্থর ,
খিঁচ লেগে থাকা ধমনী গুচ্ছে আজও ভুল ঋণ
স্রোত টেনে বেড়ায় ,সত্যিটা মানতে মন চায় না
তাই গরল মাখছে হৃদয় ,
কিছুটা সময় চাই নতুন জন্ম যন্ত্রণার জন্য ,
বুকে টেনে নিতে পারো না কোনো দিন সমাজের
বেড়ি ছিঁড়ে ,পারোনা সামনে এসে দুঃখ গুলোকে
নিংড়ে ফেলতে কোনো দিন ....
এযাবৎ কাল আমার সকল পড়শী আমায় কেবল অপেক্ষাই শিখিয়ে এসেছে , সময়ের প্রয়োজন কেউ কখনো বোঝানি , আমিই অপেক্ষার
গাছের দেহ ধুপ ভেবে পুড়িয়ে ফেলেছি রোজরোজ ,
আর যেকটা দিন ক্ষতদের নিজ দেশে ফিরতে সময় লাগে তোমার অবহেলার স্পর্শ খিড়কি র
প্রান্তে দাঁড়াবে আলগোছে .......... তারপর কিসের
জোয়ারভাটা ,কিসের আছড়ে পড়া , কিসের সমাজ , কিসের ভয় , সমস্ত ঢেউ ভেঙে স্থিরতা নিমগ্ন এই দেহে মনে ,
আর জমি খোঁজার নেই পায়ের তলায় ,
একটা শূন্যতল আমার পৃথিবীর অক্ষরেখার আটকে গেছে , বলো সেখানে কোথায় দাঁড়াবে
অপেক্ষার প্রেম ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন