এক একদিন জেগে ওঠে বুকের ওপর ,
সিলিং বেয়ে জন্ম অন্ধকার ছায়া মেপে মেপে
গলা পর্যন্ত চেপে আসে একাধিক মুখোশ পড়া মুখ
একটা অকারণ বেঁচেথাকা অবশিষ্ট মৃত্যুর নামে
স্বাক্ষর রাখে ।
কোন অভিযোগ নেই বলে চোয়ালের নিপাট সুখ
তার চুপ করে বেঁচে থাকায় ভীষণ নিয়মিত চিরকাল ,
ইদানিং যখন শূন্যদাহ পাক খায় আমার শরীর
বৃষ্টি খোঁজে ,
তোমার দেশের এলোপাতাড়ি মেঘ কেবল ভাঙা
সম্পর্কের বিসর্জনের পরেই কাঁদতে জানে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন