ক্ষতি কারো দিকে বিনা আস্ফালনে .....বাঁচবে প্রেম , সাক্ষী কেবল রয়েছে একখানি মন ,
তিলোত্তমা আমার মত অজস্র তার প্রেমিকাদের
নিখোঁজ করেছে কারন সে উত্তরত্তর ভালোবাসে
উত্তরণ , স্পর্শ ভেবে হাতড়ে বেড়ায় মাকালের হাতছানি ।
একদিন এত শত পাপ তার আগলে রেখেছিল
আলবেলা এক নারী তার চিবুকের ঠিক নীচে
যেমনটি প্রদীপ শিখা বুকের নীচে যত্নে আগলায়
অন্ধকার ।
আজকাল আর কাটাতে পারে না মন পুরোনোর মত , রোজ রোজ যে বৃষ্টির জন্ম দিন হয়,
সে নারী হেঁটে যায় মরুর দেশে সে ছাড়া সকলের
পথে হয় দেখা ।
.......ভয় নেই তার রাজপথে অযথা রাজপোশাকে
দাঁড়াবে না প্রেম ......
ভয় নেই প্রেম হেঁটে গেলে বহুদূরে পায়ের চিহ্ন
যাবে সযত্নে মুছে ........,
ভয় নেই কোনো শ্রাবনী স্নানের পর বিধাতার কাছে
মনের সাক্ষী খুলে সে নারী বিচার চাইবে না .....
ভয় নেই নিপাট সুখ খুলে রেখে সেও একদিন প্রাক্তন প্রেম হয়ে উঠবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন