ওপর , চলে গেছি চোখ থেকে দৃশ্যত ছিঁড়ে ,
আমার সমস্ত রং থেকে একে একে ছিঁড়ে পড়ছে পলাশ, কিংশুক , আমারই দীর্ঘ ঘুমের পাড়ে ।
এ কেমন চলে যাওয়া যেখানে সুখস্মৃতি
ভাবা দৃশ্যগুলো যন্ত্রনা হয়ে সামনে এসে দেহে
সাদা ফুল ছড়ায় .....আর অবাক হয়ে যাওয়া টুকুর দিকে হাত বাড়িয়ে চেয়ে থাকা , তবু নলা হয় না যেওনা ।
কেন যে পুড়তে পুড়তে দেহ হারায় ............জানা নেই,
কেন যে মাথা নামিয়ে মাটি ছুঁয়ে ফেলে অভিমান
অথচ কিচ্ছুটি বলা হয়ে ওঠে না শেষ পর্যন্ত ...জানা নেই,
........এ কেমন আগুন জ্বলছে অথচ পুড়ছে না আহুতি গুলো ,,,,
.........চিরকাল আমার সব একলা রং কি কেবলই
শূন্যতায় পরে থাকলো !
পলাশ রংটুকু চেয়েছিলাম মাত্র অথচ আগুন হাতে
ছাই করেছো সমস্ত নির্দয়তা দিয়ে ,,
থেকে যাওয়া বাসর থেকে বঞ্চিত করেছো অথচ
সমাধির ওপর সাদা ফুল রেখে ভালোবাসি বলতে পারো খুব সহজে ,
আমার সমস্ত জীবিত কালে এমন সহজ কাজ টুকু
করে উঠতে পারিনি মানুষ হিসেবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন