অন্ধকারে আলো মুড়ে ফেলে পূর্ন সোহাগে ,
যেন আমেজি শালের নিচে ভালোবাসা কেবল
জাদুকর কাগজের রাতে স্বপ্ন লেখে ,
হয়তো এ আলো অন্যরকম আলো , যে আলো
প্রেমিকার দুচোখের পথ দিয়ে জীবনের ঘন
অন্ধকারে ঢুকে পরে ,
জানো রাজন যারা চেয়েছিল গাছেদের সংসার ......
চেয়েছিল ভালবাসায় আকাশ থাক অবকাশ থাক
প্রতিটা প্রেমময় হৃদয়ে , আজ তাদের আঙুলের
ফাঁক দিয়ে গলে গলে পড়ছে নিঃশব্দ রাতের সমস্ত রকম মুদ্রা , তাদের কেশরিয়া রং ও বীজ গোপনে
তারা ভাসায় শিতলাক্ষে কুন্তীর মতোই ,
ভয় পাই আমি জড়োসড়ো মাঘের এমন শর্ত আঁকা চিত্র দেখে ,
রাজন তখনই বিড়ালের আদরের মত আমায় অন্ধকার থেকে মুখে করে তুলে আনে তোমার
যথার্থ পিতৃ প্রেম ,
আমি দেখতে পাই আমার দু চোখে মায়া ঘুম
তুলে রাখছে তোমার মত কেউ ,
ওরা বোঝেনি কখনও, কারণ ওরা পর্দার আড়াল
থেকে সাবধানী হয়ে পৃথিবীটাকে দেখতে ভালো বসেছে চিরকাল ,
একদিন রাজন তুমি আমি জানি পর্দা সরালে
আলো ঢুকে পরে যে কোনো করুন অন্ধকারে ,
আর তার বিস্ময় রক্তকরবীর আভার মত হৃদয়ে লোভ জাগায় .....বাঁচার , মেতে ওঠার , নেচে ওঠার এ আলোকিত প্রেম একটি ঝলমলে সকালের চেয়েও দামি আর চিরন্তন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন