থাকতে আমি নিঃশব্দে আরো এক হয়ে গেছি ,
এই যে দিনে রাতে প্রতিটা পল অনুপলে তুমি বয়ে চলেছ আমার স্রোতের সাথে তবুও আমি একলা তির হাতড়ে বেড়াই ,
আমার সকল নিয়ম ভাঙা কেবল তোমার দিকে ছুটে যাওয়ায় .....আজ কাল আমি ভীষণ একলা ,
আমার ভেতর তোমায় আগলে বন্দিনী আমি ,
বাঁচার নামে নিজের সাথে প্রহসন করে চলেছি ,
আসলে রোজ রোজ তোমার থেকে দূরে কোথাও
নির্বাসিত করছি নিজেকে ,
আমার নালিশ গুলো নিয়ম মেনে দূরত্ব বজায় রাখে , স্পর্শ আজ সোস্যাল ডিস্টানসিং আড়ালে ,
এই যে আমি আমার সমস্ত প্রবাহে তোমাকে আগলে রাখি .....প্রশ্ন যে একাকীত্ব থেকে পালিয়ে
তোমার দিকে নিয়ম এর দেওয়াল ভাঙা ...
আজ বৃত্তের একই জায়গায় নিজেকে পাওয়া ।
আজকাল তুমি চিৎকার করে ভালোবাসা জানাও ,
আর আমি হাতড়ে বেড়াই তোমার স্পর্শ , তোমার আওয়াজ আমায় ছোঁয়া দেয় না , অথচ তুমি কখনো চিৎকার করে আগে আমায় ভালোবাসি বলোনি তবুও আমি তোমায় পেয়েছি তোমার নিঃশ্বাসের খুব কাছে ।
কাল হয়তো বলবে এ আমার অভিমান ....
আজ কাল এসব কথা আমার অভিধান ছেড়ে গেছে ....আসলে আমি এমন একলা আগে কখনো হয়নি । তুমি ও সেই তুমি থেকে নিয়মিত এখন
আগ্রহের তালিকায় হাজার মহলার শব্দ জব্দ আর নবসমাগম , আমিই কেবল প্রাপ্ত বয়স্ক চিরকাল ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন