তোমার দেওয়া ক্ষত গুলোর ওপর বহুদিনের ধুলো এখন।
হ্যাঁ মনে পড়ে ...
মনে পড়ে যখন আহত মনের হিসেব নিয়ে কোনো মানুষকে
বিষাদের ধারাপাত নিয়ে নদীর পারে একলা বসে থাকতে দেখি, তোমার দেওয়া ক্ষত গুলোর ওপর হাত রাখি একবার ।
ভূলে যাওয়া স্বভাব টা বড্ড আশীর্বাদ মনে হয় আজকাল
ভাগ্যিস এই ভুলে যাওয়া ব্যাধির কোনো মহৌষধি পাওয়া যায় না।
#সই (ক্ষত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন