মানে পড়ার কথা না থাকা স্বত্বেও বৃষ্টি এলে একটা কবিতায় তুমি আমি ভিজে যাই।
মনে পড়ার কথা ছিলো না তবুও বসন্তের রাঙানো একখানা
মুখ তোমার আদলে ..কেমন যেন আমার রং চুরি করে নিলো ,
মনে পড়ার কথা ছিলো না ... সেদিন হেঁটে যাওয়া পথটায় হতে হাত রাখা ওরা দুজন চেনা দৃশ্যে আমায় আনমনা করলো,
মনে তো পড়ার কথাই নয় অথচ শোভাবাজারে ফেরী ঘটে অপেক্ষায় থাকা ছেলেটা কখন যেন আমার গল্পের চেনা তুমির
মতোই লাগলো ,
মনে পড়ার কথা ছিলো না অথচ মন পুড়িয়ে অজস্র বার মনে পড়ে যাওয়া তোমার পুরনো স্বভাব আর আমার অভ্যেস।
#সই (মনে পড়ার কথা ছিল না)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন