নিজস্ব ঠিকানা ,
বহু পথ হেঁটে ফেললে মরশুমও বদলায় বহু বার
ঝড়ে গাছ গুলো থাকবে কিনা কেউ জানে না
নদীর পাড় ভাঙতে ভাঙতে গড়েছে বহুবার ,
আকাশ হারায় মেঘেরাও কি থাকে চেনা
হওয়া মহলে বার্তা যায় বদলে
হাঁটতে হাঁটতে পায়ের তলায় চামড়া ক্ষয়ে যায়,
সব হাঁটা তো সুস্থ নয় সব থাকা তো যত্ম নয়
আয়ুর যখন সংখ্যা বাড়ে তখন জীবন বুঝতে পারে
নইলে হয়তো বলতো ডেকে ফিরতে হবে হারিয়ে যাবার অনেক আগে।
#সই (ফেরা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন