বুকের মাঝ যত্ন করে জোৎস্না রাখা গোপন মেনে
রোদ্দুর সেও পড়ে আর পুড়িয়ে যায় নিয়ম করেই,
বইতে হবে টিকে থাকার দুনিয়াদারির বেচা কেনায়।
সে গোমড়া মুখে ফুঁপিয়ে কাঁদে বুকের কাছে
মুখের কাছে ,,
হয়তোবা ফুলঝুড়ি তার হাসির আলোয় যখন তখন,
আগলে রাখা স্বভাব আমার
বইতে থাকাও আমারই স্বভাব ,
পোষাকটাই যা বদলে ফেলি সময় মেনে
বইতে হবে ...বইতে হবে নিরন্তর বইতে হবে আগলে তাকে।
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন