বালির ওপর আছড়ে পড়া ঢেউ
বলছি বটে তীব্রই কিছু হবে
আসলে তো কাছাকাছি আসা
আসলে তো অনুভবে রাখা
হয়তো দহন হয়তো মলম
হয়তো ভাঙন হয়তো গড়ন
বলবে কে আজ সত্যি টুকু
অন্তমিলে মিলিয়ে যাওয়া
আসল খবর গোপন করা,
হারিয়ে ফেলা এক নিমেষে
আবার কোনো নতুন রূপে,
... জল শুধু সব গল্প শেষে।
#সই( জল)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন