শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

দহন

দহন শেষে বৃষ্টি হয়ে এসো 
আগুন ফুরালে শীতল করে দিও ,
মৃত্যুর পর শব্দ গুলো যত্ন পাবে জানি
ছোঁয়াচ হবে ছুঁয়ে থাকা স্মৃতি ,
নাভীর ভেতর পুড়বে না অন্তমিল 
ভাসিয়ে দেওয়া ফিরে যাবার নিয়ম
ভাসতে ভাসতে অন্য কোনো নগর 
তুমি আমি মাটি আগুন সবই তখন
নতুন ....
হিসেব শুধু নাভিতে রাখা  অন্ত্যমিলে,

...আবার দহন আবার আগুন 
আবার তুমি বৃষ্টি ফোঁটা আবার তুমি শীতল পরশ ,
আবার তুমি অনিবার্য 
আবার আমি নিরন্তর। 

#সই(দহন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন