রোজ ভবি নদীর পাড় থেকে গল্পে ভুলিয়ে আমার টিনের
চিলেকোঠায় নিয়ে আসবো ,
বাড়ী পর্যন্ত পৌঁছেও যাই এক আধ দিন তারপর হাত ধরে চিলেকোঠায় নিয়ে গিয়ে ঘরের আলো নেভাতেই তুমি হারিয়ে যাও .... হ্যাঁ ইচ্ছে করেই কিংবা স্বভাবতই হারিয়ে যাও।
তোমার এই পলাই পালাই স্বভাব টা আমার ভালই লাগে
হারিয়ে গেলেই আরো একটু বেশি করে তুমি আমাতে থেকে যাও,
ইদানিং চোখ আর মনের ভীষণ রকম অভ্যেস তুমি
ইদানিং চোঁখের নলিশে ঠোঁটেরা তোমার নামের অক্ষর বসিয়ে বায়না বিলাসী ভীষণ রকম ।
ইদানিং তোমার একুশ বছর আর আমার অষ্টাদশী
ইদানিং আরো একটু বাঁচতে ইচ্ছে করে কবিতার পাতায়
ইদানিং ছাদ বাগানে নিলকান্তমনি আর বুলবুলির একটা
ভালো - বাসা ,
ইদানিং ...
ইদানিং...
#সই(ইদানিং)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন