তবু আর মন খারাপের দিন তোমার কাছে যাবো না
বুকের ভেতর পাথরের ওপর পাথর সাজিয়ে আস্ত পাহাড়
ঠিক বানাবই ,
কথাদের বন্দী করতে করতে একদিন কথা বলা ভুলে গিয়ে বোবা হয়ে যাবো,
তবু কোনো মন খারাপের মেঘলা বেলায় তোমার কাছে যাবো না... বলবো না বড্ড ভয় করছে
তবু কোনো মন খারাপের দিন তোমার দিকে হেঁটে যাবো না ।
#সই (মন খারাপের দিনে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন