রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নতুন করে

নতুন করে গড়ে নিতে পারলে হয়তো একটা নদী হতাম,
আগুনে মিশিয়ে হয়তো বা আকাশ মুখি বাতাস হতেও পারতাম,
জল ফড়িং হবার সাধটাও যথেষ্ট রকম তীব্র ভেসে বেড়ায় ভেতর ভেতর,,
নতুন করে গড়ে নিতে পারলে বুকের ওপর সবুজ রাখতাম ওই আকাশ দিকে তাকিয়ে  ,
তোমার বুকের খুব কাছে এসে বলতাম মুখোমুখি বয়স বাড়ুক আমাদের ।


নতুন করে গড়ে ফেলার আশায় না জানি কতবার নিজের
আস্তিন ছিঁড়ে ফেললাম   আর ছেঁড়া আস্তিন রাখলাম সেলাই মেশিনের নিচে...
নতুন সুতোর সাথে পুরনো মিশে যাওয়া মেনে নিলেও মানিয়ে নিতে পারলো কই ?

এক খানা আকাশের বুক ছুঁয়ে থাকার লোভে কতোই না
ভাঙা গড়া কাটা ছেঁড়ার এজলাসে রাখা হল অস্তিত্ব....
 বাতাস ,নদী , জল ফড়িং ,সবুজ , কিংবা যুতসই কিছুই হল না 
শুধু অনেক খানি পথ হেঁটে আসা হয়ে গেলো ...
শুধু  কাটা ছেঁড়া আর ভাঙা গড়ার পালায় পুরনোটুকুও হারিয়ে গেলো ।
.....নতুন করে গড়ে নিতে পারলে হয়তো একটা পাখি  হতেও তো পারতাম।


#সই(নতুন করে)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন