ছাদ দেব,
আগলে রাখা বিকেল গুলো গল্প বলে রেখ।
পিঠের সাথে পিঠ মিলিয়ে সন্ধ্যে নেবো মেখে
বিসন্নতা থাকবে পরে রাত চাদরের নিচে।
জোৎস্নারা সব আদর মেখে ভালবাসা নেবে শিখে
কন্ট্রাস্ট বাড়িয়ে দিলেই ভোর আসবে নিজেই।
আবার তুমি আবার আমি হারাই যদি ভিড়ে
মিলবো ঠিকই বেলা শেষে ইমন রাগের মিরে।
#সই(সই)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন